বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ইলেকট্রিক মিস্ত্রি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা! সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে জুতা পেটা করলো ‍যুবলীগ নেতার স্ত্রী ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেফতার জমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু নোনা জলে ডুবেছে ‘নিরাপদ পানি প্রকল্প’ ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা!

কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা!

কন্যাসন্তানের মা—বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এই সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই অনেকের ধারণা, তাদের দাম্পত্য জীবন নিয়ে যে বিচ্ছেদের গুঞ্জন ছিল, তা আপাতত ইতি পড়েছে।

অন্যদিকে, প্রিয়াঙ্কার ব্যক্তিজীবন নিয়েও নানা সময় আলোচনা হয়েছে। বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল সবচেয়ে বেশি আলোচিত। বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে শোনা যায়। অনেকের দাবি, একসঙ্গে কাজ করার আগেই শাহরুখের প্রতি আলাদা টান ছিল প্রিয়াঙ্কার। যদিও এ বিষয়ে কেউই কখনও প্রকাশ্যে কিছু বলেননি। শাহরুখ বরাবরই তাকে সহশিল্পী বলেই উল্লেখ করেছেন।

বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ মজার ছলে বলেছিলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে তারকা মনে করলেও প্রিয়াঙ্কা তাকে শুধু সহ—অভিনেতা হিসেবেই দেখেন। ২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমায় প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে তারও আগে বলিউডের বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে তাদের পরিচয় ছিল।

ফারহানের ‘ডন’—এর পর তার সিক্যুয়েলের সেটেই নাকি শাহরুখ এবং প্রিয়াঙ্কা কাছাকাছি এসেছিলেন। সেটি ছিল ২০১১ সাল। ‘ডন—২’ ফিল্মের খাতিরে দুজন বিভিন্ন ফটোশুটে একসঙ্গে সময় কাটিয়েছেন। শুটিংয়ের বাইরেও নাকি তাদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। সেসব ছবিও ধরা পড়েছে বলি—পত্রিকার ক্যামেরায়।

‘ডন টু’—এর পর প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের আচরণ নাকি পুরোপুরি বদলে গিয়েছিল। ইন্ডাস্ট্রির বহু পরিচালক—প্রযোজকদের প্রিয়াঙ্কাকে তাদের ফিল্মে নেওয়ার জন্য নাকি অনুরোধও করেছিলেন শাহরুখ। এক সময় আইপিএলে শাহরুখের পাশেও ঘন ঘন দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই দলকে উৎসাহ দিতে শাহরুখের কাছাকাছি তাকে দেখা যেত। এমনকি, শাহরুখের বাড়িতেও প্রিয়াঙ্কা প্রায়শই যেতেন বলে জল্পনা রয়েছে। অস্বীকার করলেও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি।

বলিপাড়ার লোকজন তো এ—ও বলেন, শাহরুখের কথায় নাকি নিজের জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ জোহর। অথচ সে সময় করণের ঘনিষ্ঠ বৃত্তে নাকি প্রিয়াঙ্কা আদৌ ছিলেন না। সে পার্টিতে প্রিয়াঙ্কাকে স্বাগত জানাতে তার গালে চুম্বন এঁকে দিয়েছিলেন শাহরুখ। সে ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। তবে তা নেহাতই সৌজন্যের খাতিরে করা বলে প্রিয়াঙ্কা যতই উড়িয়ে দিন না কেন, দু’জনের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ নিয়ে কানাঘুষা করার লোকের অভাব হয়নি।

এসব দেখে নাকি রেগে গিয়েছিলেন শাহরুখ—পত্নী গৌরী। পার্টিতে কেন প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটান শাহরুখ? তা নিয়ে প্রকাশ্যেই নাকি স্বামী—স্ত্রী কথা কাটাকাটি শুরু করে দিয়েছিলেন। অনেকে তো বলেন, গৌরীর কথাতেই নাকি করণসহ বলিউডের একাংশ প্রিয়াঙ্কাকে বয়কটও করে।

‘ডন ২’—র পর প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধেননি শাহরুখ। এর পেছনেও নাকি গৌরীর হাত রয়েছে। এমনকি, প্রিয়াঙ্কার সঙ্গে ফের বড়পর্দায় দেখা গেলে বিবাহ বিচ্ছেদের হুমকিও নাকি দিয়েছিলেন গৌরী। বলিউডের বাদশা নাকি নিজের ভাবমূর্তি রক্ষায় গৌরীর দাবি মেনে নিয়েছিলেন। এক সময় তো শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার ‘সালুট’ নামে একটি বায়োপিক করার কথাও উঠেছিল। তবে সে ফিল্মে শাহরুখকে দেখেই নাকি পিছিয়ে যান প্রিয়াঙ্কা। বলিউড ছেড়ে হলিউডেও কম সাফল্য পাননি তিনি। ২০১৫ সালে কোয়েন্টিকো সিরিজের হাত ধরে তার যাত্রা শুরু। তার পর থেকে দু—একটি বাদে হলিউডেই কাজ করছেন তিনি।

হলিউডে সাফল্যের ফাঁকেও শাহরুখের সঙ্গে তার সম্পর্কের কথা উঠে এসেছে। শাহরুখের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা এক সময় একটি চ্যাট শো—তে কার্যত স্বীকার করে নেন প্রিয়াঙ্কা। সে সময় একটি জ্যাকেট দেখিয়ে তিনি জানিয়েছিলেন, তার সাবেক প্রেমিক তাকে সেটি উপহার দিয়েছেন। একই রকম জ্যাকেট শাহরুখকেও পরতে দেখা গেছে!

বলিউডে আরও একটি গুঞ্জন রয়েছে। অনেকে বলেন, কানাডার টরন্টোয় গোপনে বিয়েও করে ফেলেছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অসুস্থ বাবা নাকি নিজের মেয়ের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন। তবে সত্যি—মিথ্যে যা—ই হোক না কেন, ‘ডন—২’—এর পর প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেই চলেছেন দুই তারকা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost