, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
কাউখালীতে চোরাই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন আটক

কাউখালীতে চোরাই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন আটক

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতে (১০মে) উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই দীপক বালার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নাঙ্গুলী এলাকায় গরু চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার সাগরকান্দা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে ও চিহ্নিত চোরাই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন (৪৭)কে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, আটক দেলোয়ারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাও রয়েছে বলে তিনি জানান।

কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost