মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই দফা হামলায় আহত ৮ যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি সংসারের চাকা ঘোরাতে ছোট্ট লামিয়ার ভ্যান চালানো ভাইরাল, পাশে দাঁড়াল ইউএনও  কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  ঝালকাঠিতে পল্লী চিকিৎসকদের কে‌ন্দ্রীয় ক‌মি‌টির মতবিনিময় সভা অনুষ্ঠিত পিরোজপুরে ৩ মাদককারবারি গ্রেপ্তার বাবুগঞ্জে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল ছাত্রদল নেতা আমানকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার্মীর গলাধাক্কা দেওয়ার ভিডিও ভাইরাল শেবাচিম হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৮
মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই দফা হামলায় আহত ৮

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই দফা হামলায় আহত ৮

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতা ও মামলার সাক্ষী হয়েছি মিথ্যা অপবাদ দিয়ে দুই দফা হামলার ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাঙ্গালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন ঘরামির নেতৃত্বে  তার অনুসারীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টা ও রাত ৮টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় পৃথক দুই দফায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।সুমন ঘরামী মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

হামলায় আহতরা হলেন— জলিল বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস, তার ছোট ভাই রাকিব বিশ্বাস, তাদের মা রেশিয়া বেগম, আজিজুলের স্ত্রী সিমু বিশ্বাস, রাকিবের স্ত্রী এনি, জব্বার বিশ্বাস, মন্টু ও সোহেল। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আজিজুল বিশ্বাস অভিযোগ করে বলেন, “জাঙ্গালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন ঘরামির নেতৃত্বে বাদল খাঁ, ইউসুফ ঘরামী, দুলাল ঘরামী, জলিল হাওলাদারসহ একাধিক ব্যক্তি আমাদের ওপর হামলা চালায়। আমি একটি স্থানীয় মামলার সাক্ষী হয়েছি মিথ্যা অপবাদ দিয়ে পূর্ব শত্রুতার জেরে তারা আমাদের মারধর করে। হামলায় আমার মা, স্ত্রী, ছোট ভাই ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন।”

এ বিষয়ে জানতে চাইলে মেহেন্দিগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন থাকায় তাদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost