, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
বরিশাল বিএম কলেজ ছাত্রাবাসে ছাত্রকে তিন দিন আটকে নির্যাতন চাঁদা দাবির অভিযোগ

বরিশাল বিএম কলেজ ছাত্রাবাসে ছাত্রকে তিন দিন আটকে নির্যাতন চাঁদা দাবির অভিযোগ

বরিশাল বিএম কলেজের অশ্বিনীকুমার হলের এ ব্লকে মো. সাগর নামের এক ছাত্রকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাতে হোস্টেল প্রশাসন তাকে উদ্ধার করে।

অভিযোগ অনুযায়ী, কলেজের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সাগরকে অর্থনীতি বিভাগের ছাত্র হৃদয় দেওয়ানসহ কয়েকজন মিলে একটি কক্ষে আটকে রাখে। তাদের বিরুদ্ধে প্রায় দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। তার রুম থেকে গাঁজা এবং ইয়াবা সেবন করার সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ইতোমধ্যে ১০ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তাদের দুজনেরই বাড়ি ভোলা।একজন আরেকজনের বন্ধু। একজনার বোরহানউদ্দিন অন্যজনার লালমোহন।

অশ্বিনীকুমার হলের সুপার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ভুক্তভোগী ছাত্র নির্যাতনের কথা জানিয়েছেন এবং অভিযুক্তদের বক্তব্যও শোনা হচ্ছে।

তবে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়ায় যায়নি বলে তিনি জানান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত,মামলার প্রস্তুতি চলছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost