, , ,
শিরোনাম
দেশীয় অস্ত্র নিয়ে টিকটক ভিডিও করে আতঙ্ক সৃষ্টি: বিএমপির অভিযানে ৭ কিশোর গ্রেপ্তার ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য বাউফলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণ প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক একরাম হত্যা: অভিযোগ আমলে, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
ধান তোলায় ব্যস্ত মা, পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ধান তোলায় ব্যস্ত মা, পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রাফিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরের দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আপন আলী মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আড়াই বছর বয়সী শিশু রাফিন ওই বাড়ির মো. রুবেলের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপরে রাফিনের মা মাঠে ধান শুকাতে দেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠ থেকে ধান সরাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এসময়ে অসাবধানতাবশত মাঠ সংলগ্ন পুকুরে পড়ে যায় শিশু রাফিন।

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু রাফিনকে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রাফিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost