, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
ভোলায় গাঁজার গাছসহ ২ জন আটক

ভোলায় গাঁজার গাছসহ ২ জন আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে বসত বাড়ির পিছনে গাঁজা চাষের অভিযোগে আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে চারটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— মো. সুমন (৩০) ও মো. নোমান (২২)। তারা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বকশি বাড়িতে অভিযান চালিয়ে সুমন ও নোমানকে আটক করা হয়। এসময় তাদের বসতঘরের পেছন থেকে চাষ করা চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। নিজের চাষ করা গাঁজা তারা বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

পরে আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত গাঁজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost