, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
প্রবাসী স্ত্রীর সবকিছু কেড়ে নিয়ে দ্বিতীয় বিয়ে, অতঃপর হামলা

প্রবাসী স্ত্রীর সবকিছু কেড়ে নিয়ে দ্বিতীয় বিয়ে, অতঃপর হামলা

স্বামীর অধিকার পেতে শশুর বাড়িতে এসে শাশুড়ি ও ননদের হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হনুফা বেগম (৩৩) নামের এক গৃহবধূ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোমবার (১৮ মে) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন হনুফা বেগম জানিয়েছেন, আট বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের মো. ইসতিয়াক উদ্দিনের ছেলে নুরুন্নবির সাথে তার (হনুফা) পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অতঃপর উভয়ের সম্মতিতে তারা বিয়ে করে ঢাকায় বসবাস করেন।

মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে হনুফা বেগম আরও বলেন, বিয়ের কয়েকমাস পর স্বামী নুরুন্নবি কর্মের সুবাদে মালয়েশিয়া চলে যায়। সেখানে অনেক কষ্টে দিনযাপনকালে আমি তাকে নগদ অর্থ দিয়ে সহায়তা করি। পরবর্তীতে স্বামী নুরুন্নবির পরামর্শে আমিও সৌদি আরব চলে যাই। আট বছর আমি সৌদি আরবে থাকাকালীন স্বামী ও তার বাবাকে প্রায় ৫ লক্ষাধিক টাকা দিয়েছি।

হনুফা বেগম বলেন, গত কয়েক মাস আগে আমি দেশে এসে জানতে পারি আমার স্বামী নুরুন্নবি আমার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে আবার মালয়েশিয়া চলে গেছেন। বিষয়টি জানতে পেরে গত এক সপ্তাহ ধরে স্বামীর অধিকার পেতে আমি নুরুন্নবিদের বাড়িতে অবস্থান করছি।

অভিযোগ করে হনুফা বেগম বলেন, শারিরিকভাবে আমি অসুস্থ থাকায় গৌরনদী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সোমবার (১৮ মে) বিকেলে স্বামীর বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার শশুরের নির্দেশে শাশুড়ি কইতোরি বেগম ও ননদ তানিয়া আক্তার আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

হামলার বিষয়ে জানতে অভিযুক্ত কইতোরি ও ননদ তানিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost