বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনৈতিক কর্মকাণ্ডে যুবদলের ২ নেতা বহিষ্কার বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন মঠবাড়িয়ায় মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড কাউখালীতে বিআরডিবির তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয় নির্বাচন মেহেন্দিগঞ্জে সকল প্রকার নসিমন করিমন বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
মেহেন্দিগঞ্জে সকল প্রকার নসিমন করিমন বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের

মেহেন্দিগঞ্জে সকল প্রকার নসিমন করিমন বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের

মেহেন্দিগঞ্জে নসিমন ও করিমন চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আগামী ৫ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুল রহমান।

বুধবার (২১ মে) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সামনে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। এসময় নসিমন ও করিমনের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অতীতে এসব যানবাহনের ধাক্কায় বহু মানুষ গুরুতর আহত ও নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইউএনও রিয়াজুল রহমান আরও বলেন, আজ ২১ মে থেকে আগামী ৫ জুন পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলায় সকল নসিমন ও করিমন চলাচল বন্ধ থাকবে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জে চলাচলকারী অধিকাংশ নসিমন ও করিমনের চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। তাদের অনেকেই আগে রিকশা চালানো কিংবা দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। অনভিজ্ঞ চালকদের বেপরোয়া গতিতে এসব যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost