বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনৈতিক কর্মকাণ্ডে যুবদলের ২ নেতা বহিষ্কার বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন মঠবাড়িয়ায় মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড কাউখালীতে বিআরডিবির তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয় নির্বাচন মেহেন্দিগঞ্জে সকল প্রকার নসিমন করিমন বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের

বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামে আকস্মিক বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে একটি পানবরজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভীমেরপাড় গ্রামের মৃত আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। আহত গোপাল সরকারকে (৪০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ভীমেরপাড় এলাকার একটি পানবরজে ওই তিনজন শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। কিছুক্ষণ পর আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই আলিম হাওলাদার ও সুকান্ত বালার মৃত্যু হয়। গুরুতর আহত হন গোপাল সরকার।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির আহমেদ জানান, বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুইজন আগেই মারা যান। আহত গোপাল সরকারের অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের—ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost