, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয় নির্বাচন

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয় নির্বাচন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পিরোজপুরের কাউখালীতে ২০২৬ সালের ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, সৃজনশীলতা, শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন উপজেলার উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন খান। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আক্তার।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন দাসেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্মল কৃষ্ণ দাস এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আইরিন।
এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ধাবড়ী বাননাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজালাল ফকির এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা খানম।
প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে দক্ষিণ বড় বিড়ালজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও মানসম্মত করতে শিক্ষকদের আন্তরিকতা ও সৃজনশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। আশা করি তারা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, “শিক্ষকদের কাজের স্বীকৃতি দিতে প্রতিবছর এ পদক প্রদান করা হয়। এতে শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost