, , ,
ভোলায় আলাদা দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোলায় আলাদা দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোলায় পুকুরে পানি ও ঘরের চালা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোলা সদর ও দৌলতখান উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নাগর গ্রাম পুকুরের পানিতে পড়ে ফাহিম নামে এক কিশোর মারা যায়। ফাহিম পরিবারের সঙ্গে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার বসবাস করতো। সেখানেই একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। ঈদ করতে ২দিন আগে আত্মীয়ের সঙ্গে দৌলতখানে বেড়াতে আসে।

তার চাচা মো. ফারুক জানান, তার ছোটভাই সকালে বাড়ির পুকুরে গোসল করতে নামে। এসময় তার পায়ের সঙ্গে ফাহিমের দেহ লাগে। পানির নিচ থেকে তুলে দ্রুত হাসপাতাল আনার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ মো, কামরুল ইসলাম জানান, পানিতে পড়েই মৃত্যুর খরব তিনি শুনেছেন। মৃতের বাবা—মা চট্টগ্রামে থেকে রওয়ানা করেছে। তারা আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সদর উপজেলার পূর্ব ইলিশা গ্রামের গৃহিনী হাজেরা বেগম বৃহস্পতিবার সকালে ঘরের চালা থেকে সবজি পাড়তে গিয়ে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে ভোলার ২৫০ শয্যা হাসপাতালি ভর্তির পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ধনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিবি মরিয়ম নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

তার চাচা মো. মামুন জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টায় নিজ বাড়ির পুকুরে পড়ে যায় বিবি মরিয়ম। তার মা তখন গৃহস্থলির কাজ করছিলেন। খোঁজাখুজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল আনা হয়। বিবি মরিয়ম দিন মজুর মো. ফিরোজের ছোট মেয়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost