শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার ফেসবুকে ‘বাঁচান’ স্ট্যাটাসের ২৪ ঘণ্টায়ও মেলেনি চিকিৎসকের খোঁজ টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ—হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ মাউলতলা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি গঠন, সভাপতি দেওয়ান মোঃমুনির হোসেন, সদস্য মেহেদী হাসান কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্যাদার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রতিপক্ষের হামলায় প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ, তবু শেষ রক্ষা হয়নি

প্রতিপক্ষের হামলায় প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ, তবু শেষ রক্ষা হয়নি

ভোলার বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. মাইনুদ্দিন (৩৫) নামে এক নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বজলু নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের পরিবার জানায়, মাইনুদ্দিনের বাবা নেছারউল্লাহর সঙ্গে প্রতিবেশী ফয়জুল্লাহদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে মাইনুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।প্রাণ বাঁচাতে মাইনুদ্দিন পুকুরে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইনুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে দ্রুত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

নিহতের বাবা নেছারউল্লাহর বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছিল। পরিকল্পনা করেই ছেলেকে হত্যা করা হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকায় নজরদারি বাড়ান। বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost