, , ,
শিরোনাম
মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ
আন্তঃজেলা ডাকাত সরদার ও একাধিক ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

আন্তঃজেলা ডাকাত সরদার ও একাধিক ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও একাধিক ডাকাতি মামলার আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এএসআই রহিম, উপ—পরিদর্শক (এসআই) রবিন মধু, এএসআই অনিমেষ, এএসআই হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত রাসেল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost