, , ,
শিরোনাম
মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ
বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ

বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

বরিশালের মুলাদীতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকে মারধর করে ছিনতাই করা টাকায় ভূরিভোজ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের মোসলেম ব্যাপারীর বাড়ির সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ওই দিন দিবাগত রাত ৪টার দিকে একই গ্রামের সফিক ব্যাপারীর বাড়িতে ভূরিভোজ করা হয়।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে সোমবার রাতেই মুলাদী থানায় মামলা করেছেন।

হামলা ও মারধরের শিকার আব্দুল মান্নান হাওলাদার পশ্চিম বোয়ালিয়া গ্রামের তোফেল হাওলাদারের ছেলে। তিনি সফিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এবং সোনামদ্দিন বন্দরের মাংস ব্যবসায়ী। একই গ্রামের সেলিম ব্যাপারীর নেতৃত্বে ১০—১২ জন আওয়ামী লীগ কর্মী আব্দুল মান্নান হাওলাদারকে মারধর করে টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তার ছেলে।

আল আমিন হাওলাদার মামলায় উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাবা আব্দুল মান্নান হাওলাদার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি পশ্চিম বোয়ালিয়া গ্রামের মোসলেম ব্যাপারীর বাড়ির সামনে পৌঁছলে সেলিম ব্যাপারীসহ ১০—১২ জন লোক হাতবোমা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে পথরোধ করেন। তারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আব্দুল মান্নান হাওলাদার ও তার ভাতিজা মিরাজ হাওলাদারকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তার সঙ্গে থাকা ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেন। ওই টাকা দিয়ে হামলাকারীরা সোমবার ভোররাত ৪টার দিকে ভূরিভোজ করেন।

আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আল আমিন হাওলাদার বাদী হয়ে সেলিম ব্যাপারী (২৭), জসিম ব্যাপারী (৩৫), সফিক ব্যাপারী (৩৫), হায়দার ব্যাপারী (৩০), স্বপন ব্যাপারী (৩৩), দুলাল ব্যাপারী (৩৭), কাসেম ব্যাপারী (৫৩), আরিফ ব্যাপারী (৩০), শাহ আলম ব্যাপারী (৫৫) ও মিলন ব্যাপারীকে (২২) আসামি করে সোমবার রাতেই মুলাদী থানায় মামলা করেন।

এ ব্যাপারে সেলিম ব্যাপারী ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, আব্দুল মান্নান হাওলাদার রাস্তার ওপর কুরবানির চামড়ার স্তূপ করেছেন। এতে পরিবেশে দুর্গন্ধ ছড়ানোয় তাকে চামড়া সরিয়ে নিতে বলায় তার ছেলেরা সোমবার দুপুরে স্থানীয় ২—৩ জনকে ধাওয়া করেছেন। সন্ধ্যায় ওই বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি ক্ষিপ্ত হয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি করায় ব্যাপারী বাড়ির লোকদের নামে মিথ্যা মামলা করেছেন। এছাড়া রাতে ভূরিভোজ নয়, ব্যাপারী বাড়ির পারিবারিক মিলনমেলায় খাওয়া দাওয়া হয়েছে।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, দুজনকে মারধরের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost