, , ,
শিরোনাম
মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ
মেহেন্দিগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু

মেহেন্দিগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পাতারহাট বন্দরের তেমুহনি চত্বর থেকে সদর ইউনিয়ন পরিষদ পর্যন্ত হাসপাতাল রোডজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. রিয়াজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিন, থানার পুলিশ সদস্যরা, মেহেন্দিগঞ্জ ইউনিয়ন তহশিলদার সাইফুল ইসলাম, মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সংবাদকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল রোডের ফুটপাত বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের দখলে থাকায় পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং পৌর এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost