বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে
প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা চার দিন ধরে অনশন করছেন এক তরুণী। প্রেমিকের পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে রোববার বিষের বোতল সঙ্গে নিয়ে অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।

প্রেমিক হুমায়ুন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরনবী বাড়ির মো. নুরনবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুনের দোকানে নিয়মিত কেনাকাটার সূত্রে তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন এবং বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে দাবি করেছেন তরুণী।

তরুণী অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর হুমায়ুন তাকে বিয়ের আশ্বাস দিলেও এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। আমি হুমায়ুনকেই বিয়ে করব। বিয়ে ছাড়া আমি এখান থেকে ফিরে যাব না।

স্থানীয় বাসিন্দা হৃদয় বলেন, আমি চরফ্যাশনের জ্যাকব টাওয়ার এলাকায় তাদের দুজনকে একসঙ্গে দেখেছি। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছিল। এখন মেয়েটিকে অনশন করতে দেখে বিষয়টি দুঃখজনক মনে হচ্ছে। যদি তাদের মধ্যে এমন সম্পর্ক থেকে থাকে, তাহলে বিষয়টির সুষ্ঠু সমাধান হওয়া উচিত।

স্থানীয়দের ভাষ্য, রোববার অনশন চলাকালে তরুণী বিষের একটি বোতল সঙ্গে নিয়ে আসেন। পরে প্রেমিকের পরিবারের সদস্যরা সেটি ছিনিয়ে নেন। এরপরও তিনি অনশন অব্যাহত রাখেন এবং আত্মহত্যার হুমকি দেন বলে জানা গেছে।

এদিকে বর্তমানে অভিযুক্ত হুমায়ুন ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের দাবি, তিনি গত ৭-৮ মাস ধরে ঢাকায় চাকরি করছেন।

হুমায়ুনের মা বলেন, এই মেয়েটির সঙ্গে যদি আমার ছেলের সম্পর্ক থেকে থাকে, তাহলে এতদিন আমাদের জানানো হয়নি কেন? আমরা তো কোনো দিন শুনিনি তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে। আপনারা ছেলের সঙ্গে কথা বলে দেখেন, ছেলে যদি রাজি হয় তাহলে আমাদেরও আপত্তি নেই।

বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমরা বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost