, , ,
শিরোনাম
জমি নিয়ে বিরোধ, সালিসের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ জমি দখলের অভিযোগে জামায়াত নেতাকে পিটিয়ে জখম কুয়াকাটায় ভ্রমণে গিয়ে প্রাণ গেল সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসকের যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
এআই মামলার মেসেজ দিয়েই ৩ জন হাতিয়েছেন ৭ লাখ!

এআই মামলার মেসেজ দিয়েই ৩ জন হাতিয়েছেন ৭ লাখ!

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

এআই ভিত্তিক ট্রাফিক আইন ভঙ্গের ভুয়া এসএমএস পাঠিয়ে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।তিনি জানান, গ্রেফতারকৃতরা ভুয়া বিআরটিএ ওয়েবসাইট খুলে গাড়ির মালিকদের মেসেজ দিয়ে জরিমানা আদায় করতেন। অনেক সময় জরিমানা ছাড় দেয়ার কথা বলেও অর্থ হাতিয়ে নিতেন।

এ পর্যন্ত তারা ৭ লাখ ২৫ হাজার ৬০০ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে বলে জানায় সিআইডি।

সিআইডি জানায়, ডিএমপি ট্রাফিকের এআই ভিত্তিক মামলার কোনো তথ্য মেসেজে যাবে না। সরাসরি বাড়িতে নোটিশ যাবে। এর বাইরে সকল নোটিশ প্রতারণার জন্য করা হয়।

শুধু এআই ট্রাফিক ভিত্তিক প্রতারণা নয়, অনলাইন জুয়ার বিরুদ্ধেও অভিযান চলছে। গত চার দিনে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost