শনিবার, ১১ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

মুলাদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায়বড় দুর্ঘটনা থেকে রক্ষা

মুলাদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায়বড় দুর্ঘটনা থেকে রক্ষা

বরিশালের মুলাদী পৌরসভার রেন্ডিতলা এলাকায় ওয়ালটন শোরুমের সামনে অবস্থিত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।

স্থানীয় দোকানদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্রান্সফরমারটিতে সংযোগজনিত ত্রুটি ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে সেই ত্রুটির কারণেই ট্রান্সফরমারটিতে আগুন লাগে বলে তারা দাবি করেন।

আগুন লাগার পর আশপাশের দোকানদাররা দ্রুত এগিয়ে এসে গ্যাস সিলিন্ডারের অগ্নিনির্বাপক ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার প্রায় এক ঘণ্টা পর মুলাদী ফায়ার সার্ভিসের দুই টি দল ঘটনাস্থলে পৌঁছায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost