বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
অপরাধ প্রমাণে দল হিসেবে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

অপরাধ প্রমাণে দল হিসেবে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

রাজনৈতিক সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বিচারের লক্ষ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ ঘোষণা ও সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না, সে বিষয়ে আমারা তদন্ত করছি। তদন্তের পরে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, রিপোর্ট যদি দাখিল করা হয়; চিফ প্রসিকিউটর হিসেবে আমার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।’

‘তদন্তে যদি মানবতাবিরোধী অপরাধসহ উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করতে পারবে। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে আইনে দলটির সম্পত্তি বাজেয়াপ্তেরও সুযোগ রয়েছে’ বলে তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইন— দুই আইনের আওতায়ই আওয়ামী লীগের বিচার করা সম্ভব জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এই দুই আইনের সংশোধনের মাধ্যমে সংগঠন বা রাজনৈতিক দলের বিচার করার যে আইনি কাঠামো তৈরি হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের সময়েই প্রণীত হয়েছিল।’এড়াবৎহসবহঃ

‘সন্ত্রাসবিরোধী আইনের অধীনেই আওয়ামী লীগ সরকার একসময় জামায়াতকে নিষিদ্ধ করেছিল’ উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সেই আইনি কাঠামোর আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত চলছে।’

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগের কথা তুলে ধরেন। তিনি আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ কয়েকটি নির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।’

এর আগে শনিবার ঢাকার চীন—মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত ও নির্মূল হয়েছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের দাবি উঠেছে, তদন্ত চলছে এবং শিগগিরই আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পরদিনই চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সামনে তদন্তের অগ্রগতি এবং বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost