শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান
বরিশালের জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মামুন খন্দকার

বরিশালের জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মামুন খন্দকার। রোববার (৫ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বিকেলে দায়িত্ব বুঝে নেওয়ার মধ্য দিয়ে তিনি বরিশালে যোগদান করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

দায়িত্ব গ্রহণের পর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মামুন খন্দকার। এ সময় তিনি চলমান প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেন সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণের পর মামুন খন্দকার বলেন, বরিশালের মতো ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জেলায় দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সরকারের নীতি ও নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে কাজ করব।

তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনই তার প্রধান লক্ষ্য।

নবাগত জেলা প্রশাসক আরও বলেন, বরিশালের উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত অগ্রগতিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। প্রশাসনকে জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost