শনিবার, ১১ Jul ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দার মানিক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে যোহরের নামাজরত অবস্থায় আপন ছোট ভাই সৌদি প্রবাসী নজরুল বিশেষ প্রতিনিধি সরদারকে (৪৫) বিশেষ প্রতিনিধি নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রায় ২০ দিন অতিবাহিত হলেও প্রধান অভিযুক্ত বড় ভাই হারুন সরদারকে এখনো গ্রেপ্তার করতে পারেনি কাজিরহাট থানা পুলিশ।
গত ২১ জুন (রবিবার) দুপুরে আন্দারমানিক এলাকার গোলেরহাট মসজিদে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ও খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। সৌদি প্রবাসী নজরুল সরদার ছুটিতে দেশে এসে অপর ভাইয়ের পক্ষ নিলে বড় ভাই হারুন সরদার ক্ষিপ্ত হন। ঘটনার দিন যোহরের নামাজের তৃতীয় রাকাত চলাকালে হারুন সরদার ধারালো অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে নজরুল সরদারের ওপর অতর্কিতে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নজরুলের মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত হারুন সরদার এলাকা থেকে পালিয়ে যান। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত ও আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় পার হওয়ার পরেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক এলাকাবাসী আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
একটি স্পর্শকাতর স্থানে (মসজিদে) নামাজরত অবস্থায় এমন হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হওয়া জনমনে যে শঙ্কা ও হতাশার সৃষ্টি করেছে, তার দায়ভার নিয়ে স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তার অভাবকেই প্রধানত দায়ী করছেন। সাধারণ মানুষের দাবি, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।