শনিবার, ১১ Jul ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ভোলায় ৪২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এলপিআরপ্রাপ্ত (অবসর—পূর্ব ছুটিতে থাকা) এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টা ২০ মিনিটের দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোডে সরকারি দিঘির পাড়সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দৌলতখান উপজেলার দিদারুল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জামাল উদ্দিনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত জালাল আহম্মেদের ছেলে।
ডিবি পুলিশের দাবি, জামাল উদ্দিনের কাছ থেকে ৪২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এলপিআরপ্রাপ্ত (অবসর—পূর্ব ছুটিতে থাকা) সদস্য।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।