, , ,
শিরোনাম
ঢাকায় খুন স্ত্রী, গ্রামে পোড়ানো হলো স্বামীর ঘরবাড়ি নেছারাবাদে তিন দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি পাথরঘাটায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজারসহ ৪ জন আটক বাউফলে বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ বরগুনায় যুবলীগের মশাল মিছিল বাড়ল মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পিরোজপুরের অফিসার্স ক্লাবের আয়োজনে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা কাউখালীতে প্রসপেক্টাসে শেখ হাসিনা ও মুজিবের প্রশংসার জেরে অধ্যক্ষসহ শিক্ষক অবরুদ্ধ, পুলিশের জিম্মায় হস্তান্তর
বাংলাদেশ অনূর্ধ্ব—১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি

বাংলাদেশ অনূর্ধ্ব—১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব—১৫ ক্রিকেট দলের প্রতিভাবান খেলোয়াড় আব্দুল্লাহ—এর ক্রিকেট ক্যারিয়ারের উন্নয়ন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও খেলাধুলার সরঞ্জাম ক্রয়ে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়ে তাঁর পিতা মোঃ জাহাঙ্গীর আলম সবুজ ভাসানচর কল্যাণ সমিতির নিকট আবেদন করেন।

আবেদনের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ভাসানচর কল্যাণ সমিতি—র পক্ষ থেকে খেলোয়াড় আব্দুল্লাহর জন্য ২৫,০০০/— (পঁচিশ হাজার) টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উক্ত অর্থ সহায়তা ভাসানচর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ নিজ হাতে খেলোয়াড়ের পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, “ভাসানচরের মেধাবী সন্তানদের শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে নিতে ভাসানচর কল্যাণ সমিতি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে। দেশের জন্য যারা সুনাম বয়ে আনছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

ভাসানচর কল্যাণ সমিতি আশা প্রকাশ করে যে, এই ক্ষুদ্র সহযোগিতা আব্দুল্লাহর ক্রিকেট ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে ,আনবেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost