, , ,
শিরোনাম
মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত
বসতঘর থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

বসতঘর থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় নিজ বসতঘর থেকে জোবেদা বেগম (৬০) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সুলতান সরদার (৬৫)—কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউলিয়ারচর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। রাতে খাবার খেয়ে স্ত্রী ঘুমিয়ে পড়েন জোবেদা বেগম। ঘুমন্ত অবস্থায় স্বামী সুলতান সরদার ধারালো দা দিয়ে স্ত্রী জোবেদা বেগমের গলা কেটে হত্যা করেন। পরে আশপাশের লোকজন টের পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর জানাই।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্বার করে এবং মরদেহর পাশ থেকে স্বামী সুলতান সরদারকে গ্রেপ্তার করেন। এবং গ্রেপ্তাকৃত আসামী তার আপরাধ স্বীকারও করেন।

স্বজনরা জানায় সুলতান সরদার ও নিহত জোবেদা বেগমের প্রায় ৩০ বছরের সংসার জীবন থাকলেও দাম্পত্য জীবনে তারা ছিল নিঃসন্তান। মাঝে মধ্যেই দ্বন্দ কলহ হত তাদের সংসারে। এক ঘরে শুধু দুজন মানুষই থাকতো। আমরা রাতে খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে গিয়েছি পরে পুলিশকে খবর দেই। ঘাতক স্বামী মানসিক রোগী দাবি করেন তার স্বজনরা ।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্তি পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, তিনি কোন ভাবেই মানষিক রোগী নন। মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost