, , ,
শিরোনাম
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড
বরিশালের উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিতভাবে কাজের আহ্বান জেলা প্রশাসকের

বরিশালের উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিতভাবে কাজের আহ্বান জেলা প্রশাসকের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি বলেন, জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের একমাত্র লক্ষ্য। সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সফল বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জনগণের উন্নয়ন সম্পর্কিত সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি, যেমন কৃষক কার্ড, জেলে কার্ড ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে জেলার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বরিশাল শহরকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। নগরীর নদী ও খালগুলোকে দূষণমুক্ত রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারি অফিস প্রাঙ্গণ সবসময় পরিচ্ছন্ন ও বর্জ্যমুক্ত রাখার পাশাপাশি ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ (ইউএনও), সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost