, , ,
শিরোনাম
বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
কারাগার থেকে পালানো সেই নারী বন্দি র‍্যাবের হাতে গ্রেপ্তার

কারাগার থেকে পালানো সেই নারী বন্দি র‍্যাবের হাতে গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত—উল—ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা (২১) নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করেছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা করেছে।
কারা প্রাচীর টপকে ওই নারী বন্দি পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আমরা জেনেছি, তিনি একজন ভাসমান নারী এবং কোনো মোবাইল ব্যবহার করেন না। তারপরও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কারাগারের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বন্দি পালিয়ে যাওয়ার সময় ফ্লাডলাইট জ্বালিয়ে কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। উঁচু টাওয়ারে দায়িত্বে থাকা কারারক্ষীদের একটি অংশও খেলা দেখছিলেন। সেই সুযোগেই পালিয়ে যান রিম্পা।

সূত্র জানায়, চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। বন্দি গণনার (গুনতি) সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি প্রথম নজরে আসে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost