, , ,
শিরোনাম
কাউখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী
প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেলো ব্লে/ড!

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেলো ব্লে/ড!

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতর মিলল ধারালো ব্লেড। বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্কুল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার টিফিন দেওয়ার পর প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খেতে গেলে ভেতরে গোটা একটি ধারালো ব্লেড দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্রেণিশিক্ষককে জানায়। ভাগ্যক্রমে রুটিটি মুখে দেওয়ার আগেই ব্লেডটি নজরে আসায় কোনো অপ্রীতিকর দুর্ঘটনা বা শারীরিক ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ভুক্তভোগী ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সাইফুন নাহার জানান, ঘটনাটি জানার পরই গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

এদিকে, কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের খাবার নিয়ে এমন গাফিলতিতে ক্ষুব্ধ অভিভাবকরা। তারা সরকারি টিফিনের মান ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’—এর প্রতিনিধি আরিফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকালে আমি নিজে স্কুলটি পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost