, , ,
শিরোনাম
বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি, যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরিয়েছে জনতা চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বরখাস্ত সেই পুলিশ কনস্টেবল নাজমুল মালয়েশিয়ার আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেবে পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের দল ঢালাইয়ের পরই ধসে পড়ল নির্মাণাধীন সেতুর পাটাতন, প্রশ্নের মুখে কাজের মান কার্যকর রেফারেল ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন ও নেতাদের হত্যার হুমকি কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি সরওয়ারের ৬ ঘণ্টা বিলম্ব, ক্ষুব্ধ কৃষকরা কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী ভোলায় স্বপন বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক ঝালকাঠিতে অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
মালয়েশিয়ার আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেবে পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের দল

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেবে পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের দল

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল আন্তর্জাতিক বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ায় মনোনীত হয়েছে।

জানা যায়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) বিষয়ক বিজ্ঞান প্রজেক্ট, গবেষণা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে জাতীয় রাউন্ডে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর দলটি আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের গৌরব অর্জন করে।

দলের মডারেটর হিসেবে রয়েছেন মোঃ মাহাবুব আলম। সদস্য হিসেবে রয়েছেন শাহরিয়ার হোসেন, মঈন আহমেদ ও আশিকুর রহমান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শুভাকাঙ্ক্ষীর জন্য উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে দেশের জন্য সম্মান বয়ে আনতে সকলের দোয়া কামনা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost