, , ,
শিরোনাম
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড
পোষা কুকুর গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা
হাঁস তাড়া করার অভিযোগে

পোষা কুকুর গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পটুয়াখালী সদর উপজেলায় হাঁসকে তাড়া করার অভিযোগ তুলে দুটি পোষা কুকুরকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

কুকুরের মালিক জাহাঙ্গীর বলেন, প্রায় চার বছর ধরে তিনি কুকুর দুটি পালন করে আসছেন। এর আগে কখনো কুকুর দুটি কারও বাড়িতে গিয়ে হামলা বা ক্ষয়ক্ষতি করেনি। গতকাল সকালে মঞ্জু ও জহিরুল ইসলাম অভিযোগ করেন, কুকুর দুটি তাঁদের হাঁসকে তাড়া করেছে। এরপর তাঁরা কুকুর দুটিকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেন।

জাহাঙ্গীরের অভিযোগ, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে কুকুর দুটিকে না মারার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু অভিযুক্তরা তাঁর কথা শোনেননি। তাঁর সামনেই কুকুর দুটিকে পিটিয়ে হত্যা করা হয়।

আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম হাওলাদার বলেন, ‘অবোলা প্রাণী এমন কী অপরাধ করেছে যে তাদের পিটিয়ে মারতে হবে? বিষয়টি খুবই দুঃখজনক। তবে এ বিষয়ে এখনো কেউ আমার কাছে লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অন্যভাবে জানতে পেরেছি, কুকুর দুটি পিটিয়ে মারা হয়েছে।’

এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে প্রাণী কল্যাণ সংগঠন ‘পটুয়াখালী অ্যানিমেল লাভার্স’। সংগঠনটির সহকারী পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, তাঁদের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। প্রকাশ্যে এভাবে প্রাণী হত্যা করা হলেও স্থানীয়ভাবে কেউ প্রতিবাদ করেনি। তাঁরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।

এ ঘটনায় কুকুর দুটির মালিক জাহাঙ্গীর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মঞ্জু ও জহিরুল ইসলামের বক্তব্য জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost