, , ,
শিরোনাম
সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল বামনার ডৌয়াতলায় পূবালী ব্যাংক পিএলসি—র উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক মতবাদ–এর বানারীপাড়া উপজেলা প্রতিনিধি এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বানারীপাড়ার বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। পরিবারের উদ্যোগেও গ্রামের বাড়িতে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।

এস মিজানুল ইসলাম ১৯৮৫ সালে বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক খাদেম পত্রিকায় উপজেলা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। প্রায় চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, যুগান্তর, ইনকিলাব, ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন, দ্য ডেইলি অবজারভার, নিউজ টুডে এবং স্থানীয় দৈনিক গ্রাম সমাচার, প্রবাসী, দক্ষিণাঞ্চল, আজকের বার্তা, আজকাল, প্রথম সকাল, পরিবর্তন, মতবাদ ও ইত্তেফাক—এর বানারীপাড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইত্তেফাক, নিউজ টুডে ও মতবাদ—এর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বানারীপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশনের বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং বানারীপাড়া এনজিও ফোরামের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসেবে সামাজিক উন্নয়ন ও মানবাধিকার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।

সাহিত্য—সংস্কৃতিচর্চায়ও ছিল তাঁর উল্লেখযোগ্য অবদান। তিনি সংগঠন নতুন মুখ—এর সহসভাপতি, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক এবং নতুন মুখ খেলাঘর আসর—এর সংগঠক ও উপজেলা কমিটির উপদেষ্টা ছিলেন। তাঁর সম্পাদনায় একাধিক লিটল ম্যাগাজিন, প্রেসক্লাব ও নতুন মুখের স্মরণিকা প্রকাশিত হয়েছে। জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় তাঁর বিভিন্ন বিষয়ক কলাম, ছড়া, কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন মুখ সাহিত্য—সংস্কৃতি পরিষদ, প্রগতি লেখক সংঘ এবং নতুন মুখ খেলাঘর আসর পৃথক স্মরণসভার আয়োজন করেছেন। এছাড়া পরিবারের উদ্যোগেও গ্রামের বাড়িতে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost