, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। এ জন্য তাঁর কাছে ভারতের একটি আধার কার্ডও ছিল বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ডেভিড ইমন ও তাঁর সহযোগীরা চট্টগ্রাম ছেড়ে প্রথমে ঢাকায় যান। সেখানে তাঁরা পোশাক পরিবর্তন করেন, ব্যবহৃত গাড়ি বদলান, এমনকি চালকও পরিবর্তন করেন। এরপর খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে সম্ভাব্য রুটে আগে থেকেই চেকপোস্ট বসানো থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তাঁরা ধরা পড়েন।

পুলিশ সুপার বলেন, ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড পাওয়া গেছে। ভারতে পৌঁছে নিরাপদে বসবাসের প্রস্তুতির অংশ হিসেবেই বড় সাজ্জাদ তাঁকে এই কার্ড দিয়েছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নামে একটি পরিচয় ব্যবহার করা হয়েছে। সেখানে ভারতের নাগরিক পরিচয়পত্রের আদলে একটি ছবি, জন্মতারিখ ও পরিচয় নম্বর রয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও প্রয়োজনীয় তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেলে ভুয়া পরিচয়ে আত্মগোপনের পরিকল্পনা ছিল কি না, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে আধার কার্ডটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর সঙ্গে আর কারা জড়িত এবং সীমান্ত পাড়ি দেওয়ার পুরো নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা চলছে।

তবে আধার কার্ডটি সত্যিই বৈধ কি না কিংবা ডেভিড ইমন এটি ব্যবহার করেছেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost