, , ,
শিরোনাম
বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
রাজাপুরে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

রাজাপুরে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় থ্রি হুইলারের চালকসহ চার যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর—ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড়কৈবর্ত খালি গ্রামের সমবায় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থ্রি হুইলারটি ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা—পুলিশ থ্রি হুইলারের দুইজন যাত্রীর মরদেহ উদ্ধার করে। পরে আহত ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়েছে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost