, , ,
শিরোনাম
পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে আহত গ্রাম পুলিশ র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এডভোকেট রিপনের উপর হামলাকারী তিন আসামি গ্রেফতার সংস্কারের অভাবে বেহাল সড়ক, মানুষের পাশে দাঁড়ালেন রাফা উজিরপুরে রাস্তার পাশ থেকে বিপুল পরিমান সরকারি কম্বল উদ্ধার ট্রাইব্যুনালে প্রশ্নবিদ্ধ চার্জশিট দেয়ায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তাকে শোকজ সহ সিআইডিকে তদন্তের নির্দেশ আবাসন সংকটে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, নেই কোনো ছাত্রীনিবাস বরিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান: শিক্ষার্থীদের তৎপরতায় বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনের কারাদণ্ড বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! শেবাচিমের অধ্যাপক ডা. অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ, তদন্তের দাবি বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল
আ.লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

আ.লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ০১ আগস্ট, ২০২৬

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি—সংক্রান্ত বিরোধ ও রাস্তার পাশের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া ওই গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ—সভাপতি ছিলেন।

একই এলাকার সুন্দর আলীর ছেলে শহীদুল্লাহ (৬৫) বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ—সভাপতি, এবং তার ছেলে জীবন মিয়া এ ঘটনায় জড়িত।

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার সালিশে উঠলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে রাস্তার পাশের একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহ ও তার ছেলে জীবন লাঠি দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান জানান, মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

এ বিষয়ে মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি—সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost