, , ,
শিরোনাম
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড
কাউখালীতে ৬০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাউখালীতে ৬০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
 পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার আস্পদ্দি গ্রামের নিরঞ্জন দাসের ছেলে ও মহিলা ডিগ্রি কলেজের নাইটগার্ড সঞ্জীব দাস (৩৫) এবং পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ শাহিন হোসেন (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে কাউখালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মহিলা ডিগ্রি কলেজের ভেতর থেকে নাইটগার্ড সঞ্জীব দাসকে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার বাশরী এলাকার একটি ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে মোঃ শাহিন হোসেনকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন। এ সময় পুলিশের অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost