
জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচি পালিত।
রোববার (১৬ আগস্ট ) বিকাল ০৪ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম হাসান খান”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা আবুল বাশার (অঃদাঃ), মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, মৎসহ অফিসের ক্ষেত্র সহকারী মনির হোসেন, জাতীয় মৎসজীবি সমিতির মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সৈয়দ মোঃ শামীম প্রমুখ।