, , ,
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে লোহার সেতুর মালামাল ‘আত্মসাতের চেষ্টা’ বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
নিয়োগে অনিয়মের অভিযোগ, বরিশালে ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

নিয়োগে অনিয়মের অভিযোগ, বরিশালে ইউএনও কার্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল।

রোববার সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সদর উপজেলা ছাত্রদলের একদল নেতাকর্মী এ বিক্ষোভ করেন।
এ সময় নিয়োগে আওয়ামী লীগের ‘দোসরদের’ সুযোগ দেওয়া হয়েছে অভিযোগ করে নিয়োগ বাতিলের দাবি জানান তারা।

শায়েস্তাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম হোসেন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ফ্যাসিস্ট আমলে কারাবরণ করেছি, জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছি। তারপরও ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় হয়নি। তারা আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দিয়েছে, ছাত্রদলের যোগ্য ছেলেদের বঞ্চিত করা হয়েছে। এ কারণে সঠিকভাবে যোগ্যদের নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।

তবে নিয়োগে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা।

তিনি বলেন, আবেদনের পর পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে মেধাক্রমের ভিত্তিতে ফলাফল দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে নিয়োগ দেওয়া হয়েছে। যাদের মেরিটে আসেনি, তারা নিয়োগ পায়নি। মেধা তালিকায় যারা এসেছে, তাদের নিয়েই নীতিমালা অনুযায়ী ফলাফল তৈরি করেছি। ছাত্রদল বা অন্য কোনো পরিচয় দেখিনি।

তিনি আরও বলেন, আমরা তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে বিষয়টি বিধি অনুযায়ী দেখা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost