, , ,
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে লোহার সেতুর মালামাল ‘আত্মসাতের চেষ্টা’ বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
আ.লীগ নেতার হাতুড়িপেটায় যুবক আহত

আ.লীগ নেতার হাতুড়িপেটায় যুবক আহত

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আহত লোকমান হোসেন বর্তমানে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।

দুপুরে হাসপাতালে চিকিৎসা নিতে এসে লোকমান হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের ১৬ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন একই গ্রামের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরিকল ইউনিয়ন কমিটির সদস্য নাসির মোল্লা।

লোকমানের বাবা নিজাম মোল্লা অভিযোগ করেন, তাদের জমি দখলকে কেন্দ্র করে নাসির মোল্লা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিলেন। এ বিষয়ে তিনি সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হয়। সেখানে নাসির মোল্লা তার দাবির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে সালিশে নিজাম মোল্লার পক্ষে সিদ্ধান্ত দিয়ে রোয়েদাদনামা করা হয় বলে তিনি দাবি করেন।

নিজাম মোল্লা আরও বলেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ওই জমিতে কাজ করছিলেন। এ সময় নাসির মোল্লা, তার ছেলে লিক্সন মোল্লা, লিকন মোল্লাসহ আরও চার—পাঁচজন সহযোগী সেখানে গিয়ে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে জমি থেকে বের করে দেন। খবর পেয়ে তার ছেলে লোকমান হোসেন ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসির মোল্লা ও তার সহযোগীরা সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে লোকমানকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করেন নিজাম মোল্লা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নাসির মোল্লা। তিনি বলেন, ওই জমি তাদের পৈতৃক সম্পত্তি। নিজাম মোল্লা ও তার লোকজন জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। বিষয়টি ভিন্ন খাতে নিতে তারা হামলার নাটক সাজিয়েছেন।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost