, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
দেড় দশক পর ঘরের বাইরে এলেন আলোচিত সেই সালেহা

দেড় দশক পর ঘরের বাইরে এলেন আলোচিত সেই সালেহা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চারপাশে দুর্গন্ধযুক্ত নর্দমার পানি আর বিষধর সাপ ও পোকামাকড়ের আবাসস্থল ঘিরেই একটি জরাজীর্ণ কুটির। নেই সুপেয় পানির ব্যবস্থা কিংবা বিদ্যুৎ সংযোগ। অগোছালো আবর্জনাময়, দুর্গন্ধযুক্ত এই কুটিরে নেই মাথা তুলে দাঁড়ানোর জায়গাটুকুও। এমনই এক কুটিরেই দীর্ঘ ১৫ বছর ধরে ছিলেন সালেহা বেগম নামে এক নারী।

‘১৫ বছর ধরে কুটিরের অন্ধকারে লুকিয়ে রহস্যময় নারী’—এমন শিরোনামে সেই সালেহা বেগমকে নিয়ে সংবাদ প্রচারের পর দেশজুড়ে তাকে নিয়ে তৈরি হয়েছিল চাঞ্চল্য। অবশেষে দীর্ঘ ১৫ বছর ঘরবন্দি থাকা পটুয়াখালীর কলাপাড়ার সেই সালেহা বেগম জরাজীর্ণ কুটির থেকে বাইরে বের হয়েছেন।

উপজেলা প্রশাসনের সহায়তায় তাকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার ঝুঁকিপূর্ণ ওই ঘর থেকে তাকে বের করে আনেন তারই ছেলে জিয়াউর রহমান।

এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, স্বামী আবুল কালামের মৃত্যুর পর গত দেড় দশক জরাজীর্ণ ওই ঘরে জীবন কাটিয়েছেন তিনি। দীর্ঘ এ সময়ে একবারের জন্যও ঘরের বাইরে বের হননি, কারও সঙ্গে বলেননি কথাও। তবে তার মেয়ে লাকী বেগম তাকে মাঝেমধ্যে খাবার দিতেন। আর তার ছেলে মরণব্যাধি রোগে আক্রান্ত হওয়ায় তিনি তার দেখাশোনা করতে পারেননি।

তবে এই নারীকে ঘরের বাইরে বের করায় উচ্ছ্বসিত এলাকাবাসী। কিন্তু সালেহার চিকিৎসা এবং নতুন ঘর নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে এ নারীকে চিকিৎসা সহায়তা এবং নতুন ঘর তুলে দেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, এই নারীর বিষয়ে প্রথমে কালবেলা পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে অবহিত করেন। এরপরই তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। আজ তিনি ঘরের বাইরে এসেছেন। তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিতে হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost