, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বিএনপি’র জন্ম না হলে, গণতন্ত্রের জন্ম হতো না -আলতাফ হোসেন চৌধুরী

বিএনপি’র জন্ম না হলে, গণতন্ত্রের জন্ম হতো না -আলতাফ হোসেন চৌধুরী

Reporter
প্রতিবেদক : মো:আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি’র জন্ম না হলে গণতন্ত্রের জন্ম হত না। বিএনপির হাত ধরেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ বিষ প্রয়োগ করে হত্যা করেছে।

বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,বরিশাল ব্রজ মোহন কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান ও উপেজলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল গনি মুনির খন্দকার, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নুর হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, যুবদলের সভাপতি গাজী রাশেদ শামস,সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজী প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost