, , ,
শিরোনাম
বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক নলছিটিতে জমি রেজিস্ট্রি ফি ও সরকারি নির্ধারিত মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ মুলাদীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক কাজিরহাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
কাজিরহাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কাজিরহাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের কাজিরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজিরহাট থানাধীন ৭ নম্বর ভাষানচর ইউনিয়নের দফাদারহাট বাজার সংলগ্ন সাতহাজার বিখা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের নির্দেশনায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইমরান হোসেন (২৮), পিতা— মো. কাদের হাওলাদার এবং ভাষানচর ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল (৩২)।

পুলিশের ভাষ্যমতে, আটক ব্যক্তিদের দেহ তল্লাশির আগে তারা নিজেদের কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে ইমরানের প্যান্টের পকেট থেকে ৩টি এবং সোহেলের পকেট থেকে ২টি, মোট ৫টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ০.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।

ঘটনাস্থলেই ইয়াবাগুলো জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে দুটি ট্যাবলেট রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কাজিরহাট থানা এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তারা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজেদের হেফাজতে রেখেছিল বলেও স্বীকার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost