, , ,
শিরোনাম
কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক- -কারবারি-আটক কাজিরহাটে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বরিশালের জিয়া সড়কে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড
দুমকীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

দুমকীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর দুমকীতে নবগঠিত যুবদলের কমিটি বাতিলের দাবিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটিতে ‘অযোগ্য, আওয়ামী ফ্যাসিস্ট ও জাতীয় পার্টির সক্রিয় কর্মীদের’ অন্তর্ভুক্তির অভিযোগ তুলে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার নতুন বাজার এলাকা থেকে যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে নতুন কমিটির বিষয়ে সঠিক তদন্ত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দুমকী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, জসিম উদ্দিন শম্ভু, হাবিবুর রহমান নান্নু এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সদ্যঘোষিত কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করে পদবঞ্চিত করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করে পুনর্বাসিত করা হয়েছে।

নেতাকর্মীরা জানান, বিতর্কিত এই কমিটি বাতিলের দাবিতে তারা গত ২৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারা অবিলম্বে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost