, , ,
শিরোনাম
র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে যাত্রাবাড়ী থেকে আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার গ্রেপ্তার সরকারি জমি দখলের চেষ্টা ব্যর্থ, পরে সংবাদ সম্মেলনে অপপ্রচারের অভিযোগ বরিশালের কেডিসিতে বেপরোয়া মাদক কারবার: নেপথ্যে মহিলা দল নেত্রী ফরিদার আশ্রয়ের অভিযোগ মুলাদীতে নিরাপত্তার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি হত্যা মামলার প্রধান আসামিকে ‘জামাই আদরে’ জিজ্ঞাসাবাদের অভিযোগ বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর ভেঙে গেছে বাঁশ-কাঠের সাঁকো, আশ্রয়ণ প্রকল্পের ৩২ পরিবার ঘরবন্দি ‘ডিভোর্সি মায়ের’ সঙ্গে দেখা করায় কিশোরীকে বেধড়ক পেটালেন দাদা-চাচা দুমকীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের আসবাবপত্র লুটের অভিযোগ, ক্ষোভে বিক্ষোভ

শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের আসবাবপত্র লুটের অভিযোগ, ক্ষোভে বিক্ষোভ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শেরে বাংলা স্পোর্টিং ক্লাব থেকে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমান সোহাগের বিরুদ্ধে ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমান সোহাগ স্থানীয় হাবিবুর রহমান হাওলাদার ওরফে ভাসাই হাওলাদারের ছেলে।

এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার সন্ধ্যার পর বাংলাবাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্লাবের মালামাল ফেরত দেওয়ার দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য, শেরে বাংলা স্পোর্টিং ক্লাব ১৯৭১ সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী সংগঠন। ক্লাবটির নিবন্ধন নম্বর ৭৬৮/৮৩। স্বাধীনতার স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই ক্লাব দীর্ঘদিন ধরে এলাকায় ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে সরকারি সহযোগিতাও পেয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ক্লাবের মালামাল সরিয়ে নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান সোহাগের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত যোগাযোগ সম্ভব হয়নি।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost