, , ,
শিরোনাম
কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক- -কারবারি-আটক কাজিরহাটে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বরিশালের জিয়া সড়কে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড
কাজিরহাটে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

কাজিরহাটে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের কাজিরহাট থানার মধ্য রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ হাওয়ানুর বেগম (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার স্বামী ও মামলার অপর আসামি ইব্রাহিম খলিফা (৫২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কাজিরহাট থানাধীন ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের মধ্য রতনপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কাজিরহাট থানার এসআই (নিরস্ত্র) মো. আলমগীর হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ইব্রাহিম খলিফা ও তার স্ত্রী হাওয়ানুর বেগম বসতবাড়ির দক্ষিণ পাশে কাঠের মাচার ওপর বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে অবস্থান করছেন।

খবরের সত্যতা যাচাই করে বিকেল ৫টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালালে দুইজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ হাওয়ানুর বেগমকে আটক করতে সক্ষম হলেও তার স্বামী ইব্রাহিম খলিফা দৌড়ে পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে হাওয়ানুর বেগমের দেহ তল্লাশি করে তার পরনের স্যালোয়ারের ডান পাশের কোঁচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিমাপের কাজে ব্যবহৃত SF-400 মডেলের একটি ডিজিটাল নিক্তিও জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া হাওয়ানুর বেগম স্বীকার করেছেন যে, স্বামী ইব্রাহিম খলিফার সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিজের হেফাজতে রেখেছিলেন। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা। রাসায়নিক পরীক্ষার জন্য নমুনাও সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া হাওয়ানুর বেগম ও পলাতক ইব্রাহিম খলিফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১৯(ক)/৪১ ধারায় কাজিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তার এবং আরও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এলাকাবাসীর মধ্যে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জনশ্রুতি রয়েছে, যা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost