, , ,
শিরোনাম
কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক- -কারবারি-আটক কাজিরহাটে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বরিশালের জিয়া সড়কে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড
মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক- -কারবারি-আটক

মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক- -কারবারি-আটক

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মেহেন্দিগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

​বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার অম্বিকাপুর ও শ্রীপুর ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রাসেল বেপারী (৪৬), মোঃ রাকিব হাওলাদার (৩২) ও শাখাওয়াত হাওলাদারকে (৩৩) গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত তিনজনের বাড়িই অম্বিকাপুর এলাকায়। স্থানীয়দের তথ্যমতে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

​একই রাতে অপর এক অভিযানে উপজেলার শ্রীপুর ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে ৯০ গ্রাম গাঁজাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— শ্রীপুরের আরিফুর রহমান সিকদার (৩০), ইলিশা এলাকার সাফায়েত হোসেন (২৮) এবং চর ফেনুয়ার আসিবুর রহমান (২২)।

​মেহেন্দিগঞ্জ থানা কর্তৃপক্ষ জানায়, আটককৃত ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

​থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানার জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে এলাকার কোথাও মাদকের কেনাবেচা বা সেবনের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost