বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশালে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা ধান *শতকে ১ মনের বেশি ফলন কাজিরহাট আন্দারমানিক ইউনিয়নে,ভিডব্লিউবি,কার্ড এর চাল বিতরণ ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই কাউখালীতে অবৈধভাবে মজুতকৃত ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১৫ হাজার টাকা নিখোঁজের রহস্য ভাসছে তবুও ভিকটিমের ক্লু উন্মোচন হয়নি আসামিদের পক্ষে পিবিআই’র তদন্ত প্রতিবেদন দাখিল কাউখালীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু/ কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে মেহেন্দিগঞ্জ ছাত্রদল। শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ: মামলার প্রধান আসামি টিটুল গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ ভোলার দৌলতখানে ৪,২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ কাজিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খুলনা থেকে গ্রেফতার ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত
২২ দিন ইলিশ ধরা বন্ধ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে কেউ ইলিশ মাছ ধরতে পারবেন না।

রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারফরিদা আক্তার বলেন, বাংলাদেশে ইলিশ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিকভাবে এ মাছ সংরক্ষণের দিন নির্ধারণ করা হয়।

ইলিশ মাছ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও অমাবস্যার সঙ্গে মিল রেখে করে থাকেন। আজকের বৈঠকে যে তারিখটা নির্ধারণে সবাই একমত হয়েছি সেটা হলো আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে আমাদের আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে— নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‌্যাবসহ যারা জড়িত তারা সবাই নজর রাখবে কোথাও থেকে ইলিশ যেন কেউ সংরক্ষণ, আহরণ, পরিবহন ও বিপণন করতে না পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com