মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।একইসঙ্গে সরকারি লাইসেন্স ও নিরাপত্তা নীতিমালা পেট্রোলিয়াম আইনে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উত্তর বাজারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে র্যাব এর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পেট্রোলিয়াম আইনের তোয়াক্কা না করে গুদামে দুই ব্যবসায়ী ৮৯০ লিটার পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) অবৈধভাবে মজুত করে।
পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট নিরাপত্তা এই অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন উত্তর বাজারের নান্না তালুকদারের ছেলে আনসার তালুকদার, নিত্যানন্দ কুন্ডুর ছেলে তপন কুন্ড ও নিকুঞ্জ দাসের ছেলে রতন দাস। প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান,
“নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে এবং সরকারি লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল মজুত করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত তেল বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
অভিযান চলাকালীন র্যাবের সদস্যবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
Leave a Reply