বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে: নেতানিয়াহু

যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেস্তে যেতে পারে: নেতানিয়াহু

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

একাধিক হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, সোমবার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এ তথ্য জানান দখলদার প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু দাবি করেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনা শেষে দেশে ফেরার পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে এ বিষয়ে অবহিত করেছেন।

তিনি বলেন, ‘আমেরিকানরা আলোচনায় বসার চুক্তির ব্যাপারে ইরানের এই নির্লজ্জ লঙ্ঘন সহ্য করতে পারেনি। চুক্তিটি ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোলাবর্ষণ বন্ধ করবে এবং ইরানিরা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে। তবে তারা তা করেনি। আমেরিকানরা এটা মেনে নিতে পারেনি।’

নেতানিয়াহু আরও জানিয়েছেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স তাকে বলেছেন- তাদের দৃষ্টিকোণ থেকে মূল বিষয়টি হলো ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা এবং এটি নিশ্চিত করা যে আগামী বছরগুলোতে— সম্ভবত কয়েক দশক ধরে তারা কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। এটাই তাদের লক্ষ্য, এবং অবশ্যই এটি আমাদের কাছেও গুরুত্বপূর্ণ।’

ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে বলেও জানিয়েছেন নেতানিয়াহু।

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দুই পক্ষের মধ্যে নিরন্তর সমন্বয় রয়েছে। আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। মার্কিন প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে আমাদের দৈনন্দিন আলোচনায় যারা উপস্থিত ছিলেন, তারা এর সাক্ষ্য দিতে পারেন’।

নেতানিয়াহুর দাবি করেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই পর্যায়ের সমন্বয় আগে কখনো ছিল না— ইসরায়েলের ইতিহাসেও নয়, ইহুদি জনগণের ইতিহাসেও নয়।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com