বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ জানাজায় অংশ নিতে যাওয়া বৃদ্ধ বরিশালে ‘ডোপ টেস্টে’ জেলা পুলিশের তিন সদস্যের পজিটিভ কলাপাড়ায় ৩ ইটভাটায় অভিযান, চার লাখ টাকা জরিমানা লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশালে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা ধান *শতকে ১ মনের বেশি ফলন কাজিরহাট আন্দারমানিক ইউনিয়নে,ভিডব্লিউবি,কার্ড এর চাল বিতরণ ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই কাউখালীতে অবৈধভাবে মজুতকৃত ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১৫ হাজার টাকা
পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পিরোজপুরের জিয়ানগরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে জিয়ানগর থানা পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ি থেকে এ বিপুল পরিমাণ বিটুমিন উদ্ধার করা হয়।

স্থানীয় জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে জিয়ানগর থানার পুলিশ সেউতিবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ি থেকে ৭৫ ব্যারেল পরিত্যক্ত বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো প্রায় এক মাস ধরে সেখানে পড়ে ছিল।

বাড়ির মালিক বাদল হাওলাদার জানান, তিনি ঢাকায় থাকেন। তার বাড়িতে কে বা কারা এ বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না।

এর আগে, গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের সেজো ভাইয়ের ছেলে মেসার্স পলাশ এন্টার প্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইড থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করে। তখন ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করা ট্রাক চালকের তথ্যমতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওদারের হতে পারে বলে স্থানীয়রা ধারণা করেছেন।

বিটুমিন এর বিষয়ে পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিটুমিনের বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা কখন রেখে গেছে তা আমার জানা নেই। আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য এখানে আমার নাম ব্যবহার করার চেষ্টা করছে। আমি সম্পূর্ণ নির্দোষ।

জিয়ানগর থানার এসআই সাইদুর রহমান জানান, সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর অনেকদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আমরা বাড়ির মালিকের কাছে বিটুমিন সম্পর্কে জানতে চাইলে বাড়ির মালিক বাদল জানান, তিনি বিটুমিন সম্পর্কে কিছু জানেন না তার কিছু জানা নেই। আমরা বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনেকেই তাদের সঙ্গে বিটুমিনের মালিকানা নিয়ে যোগাযোগ করেছেন। উপযুক্ত মালিকানা কাগজপত্র পেলে আদালতের মাধ্যমে তাদের মাল বুঝিয়ে দেওয়া হবে।

সম্প্রতি ঝালকাঠী সদর, রাজাপুর, বরগুনার বেতাগী ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বিটুমিন চুরির বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার বাদীরা উক্ত বিটুমিনের মালিকানা দাবি করছে বলেও জানান জিয়ানগর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com