বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ জানাজায় অংশ নিতে যাওয়া বৃদ্ধ বরিশালে ‘ডোপ টেস্টে’ জেলা পুলিশের তিন সদস্যের পজিটিভ কলাপাড়ায় ৩ ইটভাটায় অভিযান, চার লাখ টাকা জরিমানা লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশালে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা ধান *শতকে ১ মনের বেশি ফলন কাজিরহাট আন্দারমানিক ইউনিয়নে,ভিডব্লিউবি,কার্ড এর চাল বিতরণ ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই কাউখালীতে অবৈধভাবে মজুতকৃত ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১৫ হাজার টাকা
পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ জানাজায় অংশ নিতে যাওয়া বৃদ্ধ

পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ জানাজায় অংশ নিতে যাওয়া বৃদ্ধ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ঢাকায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার পথে অন্ধকারে ফেরিতে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। ঘটনার পর থেকে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালালেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ওই বৃদ্ধের নাম জহিরুল ইসলাম (৬০)। তিনি উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় এক নিকট আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে নিজ এলাকা থেকে রওনা দেন জহিরুল ইসলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বগা ফেরিঘাটে পৌঁছানোর পর তিনি ফেরিতে ওঠার চেষ্টা করেন। তবে ওই সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ ছিল সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। এমন পরিস্থিতিতে অসাবধানতাবশত পা পিছলে তিনি নদীতে পড়ে যান।

ঘটনার পরপরই সেখানে উপস্থিত লোকজন চিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালান। স্থানীয় জেলে ও আশপাশের লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলেও দীর্ঘ সময় চেষ্টা করে তার কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। তারাও বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে পটুয়াখালী ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, রাতের বেলায় তাদের নিয়মিত উদ্ধার অভিযান পরিচালনার সুযোগ নেই। সকালে তারা প্রয়োজনীয় সরঞ্জাম ও ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান শুরু করবেন বলে জানান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে। তবে সকালে তারা অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এদিকে রাতভর উদ্ধার কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। নিখোঁজ ব্যক্তিকে যেন দ্রুত খুঁজে পাওয়া যায়, সে দাবি জানান অনেকেই। সবশেষ খবর পাওয়া পর্যন্ত জহিরুল ইসলামের কোনো সন্ধান না মেলায় পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com