বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ জানাজায় অংশ নিতে যাওয়া বৃদ্ধ বরিশালে ‘ডোপ টেস্টে’ জেলা পুলিশের তিন সদস্যের পজিটিভ কলাপাড়ায় ৩ ইটভাটায় অভিযান, চার লাখ টাকা জরিমানা লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প মেহেন্দিগঞ্জ স্টিমারঘাটে প্রেমিক যুগলকে মারধর, তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু ব্যক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ কাউখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বরিশালে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা ধান *শতকে ১ মনের বেশি ফলন কাজিরহাট আন্দারমানিক ইউনিয়নে,ভিডব্লিউবি,কার্ড এর চাল বিতরণ ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই কাউখালীতে অবৈধভাবে মজুতকৃত ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১৫ হাজার টাকা
এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা

এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন তার চাচা নজরুল ইসলাম (৩৩)।

মঙ্গলবার (২১ এপ্রিল) পিরোজপুরের মঠবাড়িয়ায় এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত বিথী আক্তারকে (১৫) রাতে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিথী তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামের মো. বাদল হাওলাদারের মেয়ে ও তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিথী আক্তারের বাবা বাদল হাওলাদারের সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে তার চাচাতো চাচা নজরুল ইসলাম ও মো. রাহাতের (১৮) সঙ্গে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। বিষয়টি বিথী অভিযুক্তদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে চাচা নজরুল ইসলাম হাতুড়ি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাত ভেঙে যায়।

আহত বিথীকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি ও হাড়ের জখম গুরুতর হওয়ায় চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com